• Home
  • আন্তর্জাতিক
  • নেপালে বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
Image

নেপালে বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের ১০ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের গভীর টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) যৌথ উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে বলে নিশ্চিত করেছে নেপালের সেনাবাহিনী।

এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম লুহাইতাও। তিনি ‘আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে’ কর্মরত ছিলেন। আকস্মিক প্লাবনের পর তিনি টানেলের ভেতরে আটকে পড়েছিলেন।

সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, নেপালি সেনাবাহিনী ও বিদেশি বিশেষজ্ঞ উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার গভীর থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আশপাশের এলাকায় সম্ভাব্য অন্য নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল শুক্রবার দেশটির ত্রিশূলী নদীর তীরে ওই জলবিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযুক্ত টানেল থেকে ভূমিধসের ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেলে সেখানে উদ্ধার তৎপরতা চালায়।

উদ্ধার হওয়া দুজন হলেন যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন। দেশটির জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »