• Home
  • দেশ
  • ফেনীতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
Image

ফেনীতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ সুপার, ফেনীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, ফেনী সদর মডেল থানাধীন লালপোল এলাকায় চট্টগ্রামগামী স্টারলাইন কাউন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি থানার বকশীরহাট এলাকার সাইফুদ্দিনের কলোনির বাসিন্দা নাজমা বেগম প্রকাশ নাছিমা (৪৫) এবং একই এলাকার শরিফা বেগম (৩৩)।

পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, উদ্ধার করা গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »