• Home
  • জাতীয়
  • জন্মাষ্টমী অনুষ্ঠানে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী
Image

জন্মাষ্টমী অনুষ্ঠানে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

এ উপলক্ষে মন্দিরগুলোতে পূজা, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »