• Home
  • দেশ
  • পঞ্চগড় সীমান্তে দুই দম্পতি সহ চারজন আটক
Image

পঞ্চগড় সীমান্তে দুই দম্পতি সহ চারজন আটক

পঞ্চগড় প্রতিনিধি: ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থানের সময় পঞ্চগড়ে দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির অধীন সীমান্তের ৭৪২/৪ এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিপাড়া নামক এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটকরা হলেন এনায়েতুল্লাহ (২৩), তার স্ত্রী জাইনুব বিবি (২১)। তাদের বাড়ি কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। অপর দুইজন হলেন এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)। তাদের বাড়ি কক্সবাজারের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির অধীন সীমান্তের ৭৪২/৪ এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানান, তাদের কক্সবাজার থেকে পঞ্চগড়ে নিয়ে আসা হয়েছে। মানব পাচারের উদ্দেশ্যে তাদের অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় নিয়ে গিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বিজিবি চারজন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »