• Home
  • আন্তর্জাতিক
  • পাল্টা হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান
Image

পাল্টা হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

আইআরজিসি বলছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের দাবি, আইআরজিসি’র রকেট লঞ্চারগুলোতে বোমা হামলার কারণ, সেগুলো হরমুজ প্রণালিতে নৌ-মাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে, ইরানের নৌবাহিনী এখনও সক্রিয় ও অক্ষত রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। তেহরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি জবাবে এ কথা জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »