• Home
  • দেশ
  • আদমদীঘিতে দুই বেকারি প্রতিষ্ঠানের জরিমানা
Image

আদমদীঘিতে দুই বেকারি প্রতিষ্ঠানের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ২ টি বেকারি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম রবিবার উপজেলার সান্তাহার পৌর শহরের সবুজ বেকারিতে অভিযান চালায়। অভিযানকালে সবুজ বেকারিতে কালিযুক্ত কাগজে কেক তৈরী এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদনের দায়ে সবুজ বেকারির মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ উল্লেখ না করার অপরাধে নিউ আজাদ বেকারি মালিকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসানের নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর কামাল হোসেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »