পঞ্চগড়ে মো. শহিদুল ইসলাম এনডিসি বিভাগীয় কমিশনার রংপুর
পঞ্চগড় প্রতিনিধি: রংপুর বিভাগীয় কমিশনার রংপুর ,মো. শহিদুল ইসলাম এনডিসি বলেছেন, স্বাস্থ্য ভালো রাখতে হলে খেলাধূলার বিকল্প নাই। স্বাস্থ্য ভালো না থাকলে অট্রালিকায় সুন্দর বিছানাতে ঘুম আসেনা। তাই খেলাধূলা অব্যাহত রাখতে হবে। তিনি রবিবার (৩০আগষ্ট) বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পঞ্চগড় এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন (ক্রাইম অ্যান্ড অ্যাপস) , জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) এসএম ইমাম রাজী টুলু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা পারভীন , বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী প্রমূখ।
কমিশনার শহিদুল ইসলাম বলেন, খেলাধূলা মাদকাশক্তি ও মোবাইল আসক্তি সহ যাবতীয় নেশা থেকে দুরে রাখে। এই মাদক সমাজকে বিপদমুখী করে তুলেছে। স্বাস্থ্য মন ঠিক না থাকলে তৃপ্তি করে খাওয়া যায়না। স্বাস্থ্যই সুখের মূল।তিনি আরও বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলা প্রতি গুরুত্বারোপ করেছেন। এই মাদক সেবন করলে হিতাহিত জ্ঞান ঠিক থাকেনা। এই মাদক সেবীরা নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাই খেলাধূলা অব্যাহত রাখতে হবে।প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে গোল্ড কাপের শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া াফিসার আবুল হাশেম।উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ ও আটোয়ারী দুটি ফুটবল টিম অংশ নেয়। এ খেলায় মোট আটটি দল অংশ গ্রহন করেব বলে জানা গেছে।



















