• Home
  • আন্তর্জাতিক
  • যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন অর্থমন্ত্রী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন: গালিবাফ
Image

যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন অর্থমন্ত্রী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন: গালিবাফ

যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে বেসেন্টের দেয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, “যুদ্ধের প্রকৃত ব্যয়ের হিসাব জানতে মার্কিন অর্থমন্ত্রীর কর্মকর্তাদের মুডি’সের প্রতিবেদন দেখা উচিত। ”ওই প্রতিবেদনে যুদ্ধের ব্যয় ১৩০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।

গালিবাফ তার পোস্টে বেসেন্টকে মিথ্যাবাদী বলেও উল্লেখ করেন। এর আগে স্কট বেসেন্ট এক্সে দাবি করেছিলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল বের হয়ে গেছে। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই ইরানের পার্লামেন্ট স্পিকার যুদ্ধের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের সমালোচনা করেন।

সূত্র: ডন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »