সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে এ পর্যন্ত সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সন্দেহভাজন ও নিশ্চিত রোগীদের তথ্য সংগ্রহ করছে।













