আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার বেনজির আহম্মেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হালিম, কৃষি অফিসার রবিউল ইসলাম, এমপির প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহি উদ্দীন তালুকদার, আনোয়ার হোসেন হিটলু প্রমুখ। আইন শৃংখলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।













