• Home
  • দেশ
  • আদমদীঘিতে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরন
Image

আদমদীঘিতে ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় ৬ মাসে ১০০০ টি বৃক্ষ রোপনের কর্মপরিকল্পনায় পৌর এলাকাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ উপলক্ষে সান্তাহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, পৌরসভার সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সার্ভেয়ার আব্দুর রশিদ টুকু সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বনজ এবং ফলজ বৃক্ষ মিলে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ২১০ টি গাছের চারা বিতরণ এবং গাছের পরিচর্যা করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২,৬০০ টাকা প্রদান করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »