• Home
  • খেলা
  • হঠাৎ লম্বা চুল কেটে চমকে দিলেন হালান্ড, নতুন লুক নিয়ে যা বলছেন সতীর্থরা
Image

হঠাৎ লম্বা চুল কেটে চমকে দিলেন হালান্ড, নতুন লুক নিয়ে যা বলছেন সতীর্থরা

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড তার চিরচেনা ভাইকিং-স্টাইলের লম্বা চুল কেটে এবার বেছে নিয়েছেন ছোট করে ছাঁটা ‘বাজ কাট’। রোববার (২৩ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিওতে নতুন লুকের ভিডিও প্রকাশ করেছেন নরওয়ের এই তারকা।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইল বদলেছেন হালান্ড। কখনও পনিটেল, আবার কখনও লম্বা চুল খোলা রেখেই মাঠে দেখা গেছে তাকে। তবে ২৬ বছর বয়সী এই তারকার জন্য এবারের স্টাইল একেবারেই নতুন।

নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর বেশ মুক্তভাবেই গ্রীষ্মের ছুটি কাটিয়েছেন হালান্ড। ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সঙ্গে ইয়ট ভ্রমণে সময় কাটিয়েছেন তিনি। এছাড়া সিসিলির আশপাশেও নৌভ্রমণ করেছেন এই ফুটবলার।

হালান্ডের চুলের স্টাইল নিয়ে আগেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনে ২০২৩ সালে জানিয়েছিলেন, হালান্ডের চুল দেখে তার সন্তানরাও অনুপ্রাণিত হয়েছে।

ডি ব্রুইনে বলেছিলেন, আর্লিং একজন সুপারস্টার। আমার তিন সন্তানই লম্বা চুল রাখে। আমার ছেলের স্কুলের অন্য শিশুদের মধ্যেও এটা দেখি। তাদের সবার চুলও অনেকটা এমন। ব্যাপারটা মজার। গত সপ্তাহের কমিউনিটি শিল্ডে অবশ্য পনিটেল স্টাইলেই মাঠে নেমেছিলেন হালান্ড। তবে ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »