• Home
  • খেলা
  • মেসির গোলেও শেষ রক্ষা হলো না মায়ামির, টানা পাঁচ ম্যাচ জয়হীন
Image

মেসির গোলেও শেষ রক্ষা হলো না মায়ামির, টানা পাঁচ ম্যাচ জয়হীন

নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ৮২তম মিনিটে রদ্রিগো ডি পলের থ্রু-বল থেকে প্রথমবারের মতো শটে গোল করেন মেসি। তবে শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য মায়ামির মরিয়া চেষ্টা সফল হয়নি।

এর আগে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে টরন্টোর হয়ে গোল করেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। এই জয় চলতি মৌসুমে ২১ ম্যাচে টরন্টোর মাত্র পঞ্চম জয়।

লিগস কাপ থেকে প্রথম রাউন্ডেই বিদায়ের পর মায়ামির দুঃসময় যেন কাটছেই না। এক সপ্তাহ আগে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হারের পর মাঝ সপ্তাহে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। ওই ম্যাচেও গোল করেছিলেন মেসি। সবশেষ প্রায় এক মাস ধরে এমএলএসে জয়হীন মায়ামি।

এই হারে পূর্বাঞ্চলীয় কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের লড়াইয়ে মায়ামির চেয়ে ন্যাশভিলের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। মায়ামি এখনও ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকলেও এখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শীর্ষ চারে থেকে প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা নিশ্চিত করা।

মায়ামির কোচ গুইয়ের্মো হয়োস ম্যাচ শেষে বলেন, ‘এই মুহূর্তে আমরা এমন ফলাফলের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যা আগে কখনো ছিল না। এই সংকট আমাদের মানসিকতায় প্রভাব ফেলছে।

এপ্রিল মাসে সাবেক কোচ হাভিয়ের মাসচেরানোর স্থলাভিষিক্ত হওয়া হয়োস আরও বলেন, দলের এমন খারাপ সময়ের জন্য দায় তিনি নিজেই নিচ্ছেন এবং দ্রুত পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব তার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »