আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগনের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের দ্বায়িত্ব। আদমদীঘি থানার চাঁপাপুর অঞ্চল একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর একটি সীমান্তবর্তী এলাকা। বিশেষ করে আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরের পাশেই নন্দিগ্রাম থানা, কাহালু থানা ও রাণীনগর থানার সীমানা হওয়ায় অপরাধীরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধীদের দমন করতে বর্তমান সরকার চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। জনতা ও পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়। শনিবার (২২ আগস্ট) বিকেলে ৫ টায় চাঁপাপুর ইউপি ভবনে প্রধান অতিথি ফিতা কেটে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের উদ্ধোধন করেন। পুলিশ ক্যাম্পের উদ্ধোধন শেষে ইউপি ভবন চত্বরে এক সূধী সমাবেশ বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের ডি,আই,জি আশিক সাঈদ তালুকদার, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুবদল নেতা শাহ রিয়ন সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।


















