• Home
  • দেশ
  • পঞ্চগড়ে মাদক সেবন ও বহনের দায়ে এক যুবকের ছয় মাসের জেল
Image

পঞ্চগড়ে মাদক সেবন ও বহনের দায়ে এক যুবকের ছয় মাসের জেল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন এবং তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে আখতারুল ইসলাম (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত মোঃ আখতারুল ইসলাম বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের দলুয়ায়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে। ঘটনার দিন সন্ধ্যার আগে কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনির হাট সংলগ্ন তহশিল অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান সেখানে যান। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোর্পদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায় ও কারাদন্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন এবং তার কাছে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়ার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড দেন। অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।রায় ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা দন্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »