• Home
  • দেশ
  • পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Image

পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার (১৯আগস্ট) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।এসময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সাবেক জিপি অ্যাডভোকেট এম এ বারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মনিরুজ্জামান মানিক।এতে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এ সময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহবান জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »