হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় বরগুনা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও শপথ পাঠকারী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি জননেতা মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, পীর সাহেব কেওড়াবুনিয়া।
পবিত্র কোরআনের সূরা আল-মায়েদার ৮৯ নম্বর আয়াতের অংশকে সামনে রেখে নতুন কমিটির দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংগঠনিক দায়িত্ব শুধু পদ-পদবির বিষয় নয়; এর সঙ্গে দায়িত্বশীলতা, জবাবদিহিতা, আমানতদারি ও জনগণের প্রতি দায়বদ্ধতা জড়িত। সংগঠনের নীতি-আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম নতুন সেশনে দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে প্রত্যেক দায়িত্বশীলের জবাবদিহিতা ও কর্তব্যবোধ বৃদ্ধি পায়। মানুষের আস্থা অর্জনের পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২০২৭-২৮ সেশনের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা জালাল উদ্দিন কারিমি ও মাহমুদুল হক মাসুম বিল্লাহ, সেক্রেটারি হিসেবে রেজাউল করিম আকন, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা নুরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মাওলানা সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান ও মুফতি আবু ছালেহ জিহাদি। প্রচার সম্পাদক মুতাসিন বিল্লা আল মামুন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতি রেজাউল করিম রেজা, প্রশিক্ষণ সম্পাদক মুফতি নাজমুল হাসান কারিমি এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জিহাদী। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এ. এম. সুমন (আকন মোঃ সুমন), ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আতিকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউল হোসেন এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোঃ ফারুক খান দায়িত্ব পেয়েছেন।
সহ-প্রচার সম্পাদক এইচএম হারুন আর রশিদ, সহ-দপ্তর সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন খান, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নূর হোসেন নোমানী, সহ-ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আবু সালেহ, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, শাহিন শিকদার, আব্দুল্লাহ বিশ্বাস নিলু, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মোঃ মাকসুদুর রহমান, মাওলানা আলী হোসেন ও হাফেজ সাইফুল ইসলাম মামুন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন সেশনের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















