বিনোদন প্রতিবেদক: জীবনের আরো একটি বছর পেরিয়ে নতুন বছরে পা রেখেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
একই সঙ্গে অতীতের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার প্রার্থনা করেছেন এই তরুণ শিল্পী। গতকাল রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লুবাবা তাঁর মনের কথাগুলো তুলে ধরেন। সেখানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধির আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।
লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরো একটি বছর পার হয়ে গেল।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’
পোস্টে সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়ে লুবাবা জানান, আল্লাহ যেন তার অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন। পাশাপাশি ঈমানের সঙ্গে জীবন যাপন করার তাওফিক ও নেক আমল করার সুযোগ দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।
জীবনের অবশিষ্ট সময় যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাটাতে পারেন—এমন আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন লুবাবা।
একই সঙ্গে নিজের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন তিনি।
নিজের জন্য সবার দোয়ার গুরুত্ব তুলে ধরে এই শিশুশিল্পী লিখেছেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সর্বশেষে আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি ও জীবনে বরকতের প্রার্থনা করেন লুবাবা। তিনি লিখেছেন, ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।


















