আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বাদ আছর আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, গোলাম মোস্তফা, চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা কোরবান আলী, রিয়ন সরকার, ফজলুল হক সাগর, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী, উপজেলা মহিলা দলের সভানেতৃ রিনা খাতুন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















