• Home
  • প্রচ্ছদ
  • রাষ্ট্রপতি পদে ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
Image

রাষ্ট্রপতি পদে ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ফরম দুটি গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ঘোষিত তফসিলের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা হওয়া এসব মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সেই সুযোগ পাবেন। সবকিছু চূড়ান্ত হওয়ার পর আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনি প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনের এই সময়সূচি চূড়ান্ত করেছেন। তিনি নিশ্চিত করেন, ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজও শেষ হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বলে জানিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কেবল নির্বাচনের তফসিলটি প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।

Related Posts

1 Comments Text
  • Elaine1831 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/RMHqW
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »