• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পুরনো মোটর সাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
Image

পঞ্চগড়ে পুরনো মোটর সাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ে পুরনো মোটর সাইকেলের বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (৮আগস্ট) দুপুুরে পঞ্চগড় সদর উপজেলার বাগানবাড়িগস্থ টিটিসি ভবনের পাশে এই বাইক বাজারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতিও চেম্বারের পরিচালক মো. নুরুজ্জামান বাবু। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আজহারুল ইসলাম টয়েল।

আর ও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আরঙ্গজেব, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন আলী, সালেকুল ইসলাম,মনিরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তানবিরুজ্জামান তুমুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. তানজিরুল ইসলাম তানজিল।

বক্তারা বলেন, এটি একটি ভালো উদ্যোগ। যা স্থানীয় যুব সমাজের আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে কোন দালাল থাকবেনা। ক্রেতা-বিক্রেতা তাদের মোটর সাইকেল সহজ ভাবে ক্রয় বিক্রয় করতে পারবেন। কোন হয়রানি হতে হবেনা। সপ্তাহের শনিবার সারাদিন চলবে মোটর সাইকেল ক্রয়-বিক্রয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »