গ্যাস সঙ্কট নিরসন, বিদ্যুতের লোডশেডিং সহ ১০ দফা দাবিতে
পঞ্চগড় প্রতিনিধি: চলমান গ্যাস সঙ্কট,বিদ্যুতের লোডশেডিং ও মূল্য বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়েছে।বৃহষ্পতিবার (৬আগস্ট) দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড় থেকে একটি র্যালি সহ মিছিলটি পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল বাসার বসুনিয়া, জামায়াতের জেলা আইটি প্রচার মিডিয়া ও মানবসম্পদ বিভাগীয় সভাপতি ও কর্মপরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য সফিউল আলম (সফিউল্লাহ), জেলা এনসিপির যুন্ম আহবায়ক শিিিমর আসাদ, জেলা জাপগপার সাধারন সম্পাদক শাহরিয়ার বিপ্লব ও ঝেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মীর মোর্শেদ তুহিন প্রমুখ।
বক্তারা এসময় অবিলম্বে গ্যাস সঙ্কট নিরসন ,বিদ্যুৎতের লোডশেডিং ও মূল্য হ্রাস, জ্বালানি খাতে অপচয়-দুর্নীতিরোধ,নিত্যপন্যের মজুতদারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ তারা ১০ দফা দাবিতে সরকারকে কার্যকরি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে প্রদান করেন জোটের নেতৃবৃন্দ।

















