• Home
  • দেশ
  • পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Image

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে ও গণতন্ত্র, বাকস্বাধীনতা পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। তিনি বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

পরে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »