পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধাক্কামারা ইউনিয়নের দলুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি আরাজী শিকারপুর এলাকার বাসিন্দা জয়নুল হকের ছেলে মো. সাদেকুল ইসলাম সুমন(২৬)।
সদর থানা পুলিশ জানায়, অভিযানের সময় সুমনের কাছ থেকে ২১৮ পিস ইয়াবা এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।



















