• Home
  • দেশ
  • আদমদীঘিতে বসত বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত
Image

আদমদীঘিতে বসত বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কুন্ডু পাড়ায় বসত বাড়ীতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে চোরেরা ঘরের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আলমারী ও বাক্স ভেঙ্গে এবং ঘরের বিছানাপত্র তছনছন করে নগদ টাকা, সোনার গহনা, কাঁসার বাসনপত্র, কাপড়চোপর সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন বুধবার (৫ আগস্ট) সকালে গ্রামবাসী ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বসত বাড়ীর মালিক কুমারেশ কুন্ডু ওরফে (খোকন কুন্ডু) গত শুক্রবার ঘরে তালা লাগিয়ে মেয়ে জামাই এর বাড়ী ফরিদপুর পানশাতে বেড়াতে যায়। এই সুযোগে চোরেরা বাড়ীতে কেউ না থাকায় মঙ্গলবার রাতে ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চুরির এই ঘটনা নিয়ে বাড়ীর মালিক কুমারেশ কুমার কুন্ডু খোকনের সাথে মোবাইল ফোনে কখা হলে তিনি জানান, গত শুক্রবার বাড়ীতে তালাচাবি দিয়ে আমার মেয়ে জামাই এর বাড়ী ফরিদপুরের পানশাতে বেড়াতে আসি। গতকাল বুধবার সকালে প্রতিবেশীরা ফোনে জানায় তার ঘরের আলমারী ও বাক্স ভেঙ্গে চোরারা সব কিছু চুরি করে নিয়ে গেছে। বাড়ীর মালিক কুমারের কুন্ডু ওরফে খোকন কুন্ডুর দাবী, তার ঘরের আলমারী ও বাক্সে ৮ আনা ওজনের কানের রিং ও আংটি, ১২ টি কাঁসার বড় থালা, ৪ টি বড় কাঁসার গøাস, ২৫ টি কাঁসার বাটি, পুজার বিভিন্ন প্রকার কাঁসার, পিতলের বাসনপত্র এবং ঠাকুর ঘরের মাটির ঘটে রাখা নগদ ১০ হাজার টাকা, আর কিছু মূল্যবান কাপড়চোপর ছিল। সব কিছুই চোরেরা নিয়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে সে জানায়। ইতিমধ্যে মেয়ে জামাই এর বাড়ী ফরিদপুরের পানশা থেকে বাড়ীর উদ্যেশ্যে বাড়ীর মালিক খোকন কুন্ডুন রওনা দিয়েছেন। বাড়ী ফিরে থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »