• Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার পলাশ
Image

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার পলাশ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম পলাশ চৌধুরী (৪৮)। শুক্রবার (৩১ জুলাই) ভোরে রাণীবাজারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মহানগরীর মালোপাড়া এলাকার বাসিন্দা তিনি। বিকেলে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মামলার বাদীর নাম নুর মোহম্মদ (৩০)। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা। তিনি গত ১ জুলাই বিকেলে ফেসবুকে দেখতে পান, কয়েকটি ফেসবুক আইডি, গ্রæপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় তিনি ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, এসব পোস্ট পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। পাশাপাশি তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং বø্যাকমেইলের মুখে পড়েন। ওই মামলার পর চারজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকেও গ্রেফতার করা হলো। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »