• Home
  • দেশ
  • খাল খননের ব্যায়িত টাকা ফেরত দিলেন ইউএনও ফাহমিদা সুলতানা
Image

খাল খননের ব্যায়িত টাকা ফেরত দিলেন ইউএনও ফাহমিদা সুলতানা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে আওতায় রজলী টাঙ্গন ব্রীজ থেকে রজলীপাড়া এলাকায় ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খননের কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে মোট ৬৯০ মিটার খালের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটত এবং কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে এখন পানি চলাচল স্বাভাবিক হয়েছে এবং কৃষকদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, এ উদ্যোগে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। উন্নয়ন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারী কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টিকে স্থানীয়রা স্বচ্ছতা ও জবাবদিহিতার ইতিবাচক দৃষ্টান্ত ।

এ বিষয়ে ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, “সরকারী অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষে অব্যয়িত অর্থ নিয়ম অনুযায়ী সরকারী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »