• Home
  • বিনোদন
  • আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের জামিনে ক্ষুব্ধ মডেল স্নিগ্ধা, বিচার না পেলে আত্মহত্যার ঘোষণা
Image

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের জামিনে ক্ষুব্ধ মডেল স্নিগ্ধা, বিচার না পেলে আত্মহত্যার ঘোষণা

২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেও, গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পান মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী।

এবার তিনি আলোচনায় এসেছেন আশিয়ার গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে। তিনি জানান, বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই অভিযোগ এনে মামলাও করেছেন স্নিগ্ধা।

সেই মামলায় এরইমধ্যে জামিন পেয়ে গেছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আজ, বিকেলে সংবাদ সম্মেলন করেছেন স্নিগ্ধা চৌধুরী। সেখানে তিনি জানান, তাকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি এই ঘটনায় বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘টাকার কত ক্ষমতা? একটা মেয়েকে ডেকে নিয়ে এভাবে নির্যাতন করার পরও তাকে গ্রেফতার করা হলো না বরং একজন প্রতিমন্ত্রীর আন্ডারে তার জামিন হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। তিনি একজন বড় মনের মানুষ। তার ঘরেও আমার মতো একজন মেয়ে আছেন। আমার বিশ্বাস তিনি এই ঘটনাটা দেখবেন। আমি যেন ন্যায় বিচার পাই সেটা নিশ্চিত করবেন।’

স্নিগ্ধা আরও বলেন, ‘আমাকে প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। যেখানে আমার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা জরুরি, সেখানে উল্টো অপরাধী অগ্রিম জামিন পেয়ে যায়। কোন দেশে আছি আমরা? যদি আমার কিছু হয় বা অপমৃত্যু হয় তবে ওরা সবাই দায়ী থাকবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »