• Home
  • আন্তর্জাতিক
  • সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
Image

সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য এই চুক্তির অন্যতম লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক খাতে মার্কিন কোম্পানিগুলোর কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করা এবং এ ক্ষেত্রে অন্যান্য বিদেশি প্রতিযোগীদের বাইরে রাখা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ মূল্যায়নে প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি ভূখণ্ডে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা সহজ হবে।

তবে চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে ইতোমধ্যে অনেক মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »