• Home
  • আইন-আদালত
  • কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
Image

কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) থেকে এক নারী বন্দি নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পলাতক ওই নারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক বন্দি নারী দেয়াল টপকে পালানোর ঘটনায় দুইজন মেট্রন ও পাঁচ মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্রে জানা গেছে, রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দি রিম্পা নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে কারা কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় কারাগারের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।তিনি আরও জানান, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Related Posts

1 Comments Text
  • Rosemary3879 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/6vGPW
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »