• Home
  • প্রচ্ছদ
  • আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের
Image

আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় নিহত হয়েছেন দুই সাংবাদিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।

নিহত সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক।

পুলিশ জানায়, ম্যাচ দেখে মোটরসাইকেলে করে ফেরার সময় একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »