• Home
  • প্রচ্ছদ
  • সারা দেশে হাম ও হামজনিত উপসর্গে ৭ জনের মৃত্যু
Image

সারা দেশে হাম ও হামজনিত উপসর্গে ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামজনিত উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৭১ জন মারা গেছে।

মঙ্গলবার ( ১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৭৩৫ জন।

একই সময়ে নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।

Related Posts

1 Comments Text
  • Joy3039 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/8Sg7Z
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »