পঞ্চগড় প্রতিনিধ: ‘ জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহষ্পতিবার পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
ওই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন।
এ সময় উপস্থিতি ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং পরিবেশবাদী সংগঠন ‘বাপা’, ‘কারিগর’, ‘বিডি ক্লিন’, ‘সবুজ আন্দোলন’সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা।













