পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নবনিযুক্ত বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক’র যোগদান উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিচার বিভাগ ও আইনজীবী সমাজের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ এ. হাসান প্রধান। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় আইনজীবী নেতৃবৃন্দ নবাগত বিচারককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মজীবন কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, বিচার বিভাগ ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পঞ্চগড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সিনিয়র ও জুনিয়র আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

















