• Home
  • দেশ
  • পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত ও ২ জনকে অপহরণ
Image

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত ও ২ জনকে অপহরণ

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত ও ২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় ও ঘটনার আসল কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছেন। একটি সূত্র জানিয়েছে, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুই জনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে।তবে এ বিষয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »