কলম্বিয়া ঘানাকে হারানোর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লাইনআপ। একই দিনে আর্জেন্টিনা কেপ ভার্দেকে এবং মিশর অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে।
শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। অন্য ম্যাচে প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে, আর মেক্সিকোর সামনে থাকছে ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ।
এদিকে পর্তুগাল ও স্পেনের মধ্যকার লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। অপর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। আর্জেন্টিনা খেলবে মিশরের বিপক্ষে, আর শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।
শেষ ষোলোর ম্যাচসূচি (বাংলাদেশ সময়)
৪ জুলাই, রাত ১১:০০ — কানাডা বনাম মরক্কো (হিউস্টন স্টেডিয়াম)
৫ জুলাই, রাত ৩:০০ — প্যারাগুয়ে বনাম ফ্রান্স (ফিলাডেলফিয়া স্টেডিয়াম)
৬ জুলাই, রাত ২:০০ — ব্রাজিল বনাম নরওয়ে (নিউইয়র্ক স্টেডিয়াম)
৬ জুলাই, সকাল ৬:০০ — মেক্সিকো বনাম ইংল্যান্ড (মেক্সিকো সিটি স্টেডিয়াম)
৭ জুলাই, রাত ১:০০ — পর্তুগাল বনাম স্পেন (ডালাস স্টেডিয়াম)
৭ জুলাই, সকাল ৬:০০ — যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম (সিয়াটল স্টেডিয়াম)
৭ জুলাই, রাত ১০:০০ — আর্জেন্টিনা বনাম মিশর (আটলান্টা স্টেডিয়াম)
৮ জুলাই, রাত ২:০০ — সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া (বিসি প্লেস, ভ্যাঙ্কুভার)

















