Image

হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক।মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে।

হান সেওং-সুক দেশের প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব। এর আগে তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ‘নাভের’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা দেশজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি বর্তমান রাষ্ট্রপতি লি জে মিয়ং-এর মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদে থেকে শিল্পখাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »