• Home
  • দেশ
  • তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, এক নারীর ফেসবুকে লাইভ ভাইরাল
Image

তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, এক নারীর ফেসবুকে লাইভ ভাইরাল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরূদ্ধে উপজেলার এক তরুনকে গ্রাম পুলিশে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মা রেহেনা বেগম উর্মির নিকট থেকে ১লাখ ৮০ হাজার টাকা ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে।

এদিকে ঘুষের টাকা চাইতে গিয়ে টাকা ফেরত না পেয়ে ঘুষের টাকা ফেরত পেতে সোমবার (২৯ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই নারী।বিষয়টি সাজানো মিথ্যা ও সাজানো বলে দাবী ইউএনও আফরোজ শাহিন খসরুর।

অপরদিকে এ ঘটনা টাকা চায়ওার একটি ভিওি ফেসবুকে ভাইরাল হয়েছে। এসময় ওই নারী রেহেনা বেগম উর্মি তার ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত চান। এসম উর্মিকে কান্না করতে দেখা। এসম ইউএনওকে বলেন আপনাকে আমি চিনিনা। অপরদিকে রেহেনা বেগমের লিখিত একটি অভিযোগ এবং ও তার বক্তব্যে জানা গেছে গত বছর ২০২৫ সালে সংসারে আয় উপার্জনকারী না থাকায় অর্থাভাবে সংসার খরচ চালাতে ব্যার্থ হয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর কার্যালয়ে গিয়ে সাহায্যের জন্য দেখা করেন রেহেনা বেগম উর্মি । কথাবার্তার এক পর্যায়ে রেহেনা বেগমের ছেলেকে গ্রাম পুলিশের চাকুরী দেওয়ার প্রস্তাব দেন তবে এর বিনিময়ে তিন লাখ টাকা ঘুষ দাবী করেন ইউএনও খসররু ।

এসময় রেহেনা বেগম তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরীর জন্য তিন লাখ টাকা প্রদানে সম্মত হয়। পরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ইউএনও’র কার্য্যালয়ে গিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা আফরোজ শাহিন খসরুর নিকট প্রদান করেন রেহেনা বেগম। বাকি টাকা চাকরীতে যোগদানের পর দিবেন বলে রেহেনা বেগম জানান।

এদিকে ২৯ জুন সোমবার সকালে রেহেনা বেগম উর্মি খবর পান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু অন্যত্র বদলী হয়েছেন ।এ খবরে উপায়ান্ত না পেয়ে রেহেনা বেগম সোমবার দুপুরে টাকা ফেরত নিতে ই্উএনও’র নিকট গিয়ে টাকা ফেরত চাইলে ইউএনও আফরোজ শাহিন খসরু বিষয়টি অস্বীকার করেন এবং ওই নারীকে চিনেনা বলেও জানান ইউএনও। এভাবে তেঁতুলিয়া উপজেলা চত্তরে ইউএনও এবং রেহেনা বেগমের কথা কাটাকাটির এক পর্যায়ে রেহেনা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে আসেন ।

পরে রেহেনা বেগমের লাইভে বেশ কিছু মানুষ প্রতিক্রিয়া জানায় এবং লাইভটি ছড়িয়ে পড়ে। রেহেনা বেগমের ভাষ্য ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে অপমানিত হয়েছেন এবং অভিযুক্ত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকের ভয় দেখিয়ে এবং রেহেনা বেগমের ছোট ছেলেকে আটক করে এক পর্যায়ে ছেড়ে দিয়েছেন।বর্তমানে আমি আতঙ্কগ্রস্থ ভয়ে নিরাপত্তাহীনতায় আছি। উপায় না পেয়ে আমার ধার দেনা করে ঘুষ দেওয়া টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

ওই অভিযুক্ত ইউএনও আফরোজ শাহিন খসরু মুঠোফোনে সাংবাদিকদের জানান আসলে ওই নারীকে আমি চিনিনা। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে ঘুষ দেওয়ার নাটক সাজাতে পারে কি না, তা যাচাই বাছাই করছি।ওই নারীর সাথে আমার কখনো দেখা বা কথা হয়নি। আর যে নিয়োগের কথা বলছে সে নিয়োগটি বাতিল করেছি। ওই নারীর ছেলের নামে কোন আবেদনও নাই বলে জানান তিনি।ফেসবুকে ভিওির বিষয়টি ইতোমধ্যে টক অব দ্যা ডিস্ট্রিক এ পরিনত হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »