• Home
  • দেশ
  • পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
Image

পঞ্চগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু মর্মান্তিক হয়েছে। রোববার (২৮ জুন) সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম আজাদ ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আবু কালাম মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহানুর ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই আবু কালাম আজাদের মৃত্যু হয়েছিল। এরপর আবারও পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »