• Home
  • আন্তর্জাতিক
  • ইরানকে ভ্যান্সের হুঁশিয়ারি, ‘সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে’
Image

ইরানকে ভ্যান্সের হুঁশিয়ারি, ‘সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে’

আল–জাজিরা: যুদ্ধবিরতি চলার মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরস্পরের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম দেখভাল করা সেন্ট্রাল কমান্ড বলেছে, উপসাগরে একটি ট্যাংকারে ইরানের ড্রোন হামলার জবাবে তারা তেহরানের ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে’ শক্তিশালী হামলা চালিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা সেই চুক্তি মেনে চলেছি। সমঝোতা স্মারক কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে, তারা কথা বলতে পারে।’ তিনি আরও বলেন, ‘সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।’

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তারা আরও দাবি করেছে, ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের জবাব আরও ব্যাপক ও কঠোর হবে।’

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল নন।’

যুক্তরাষ্ট্রের হামলাকে ‘যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন আজিজি।যুদ্ধ অবসানে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালিতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সে আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এখন এ অঞ্চলে নতুন সংঘাত বৈশ্বিক জ্বালানিবাজারকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »