• Home
  • রাজনীতি
  • পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

    বিএনপির সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে
Image

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিএনপির সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।এই মাদক যুব সমাজকে ধ্বংস করছে, তাদের সেখান থেকে রক্ষা করতে পারি সেদিকে নজর রাখছে এই সরকার।

তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবসের অনুষ্ঠানে একথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু মাদক নিয়ন্ত্রন নয়, একে নির্মূল করতে হবে। প্রশাসন বা পুলিশ দিয়ে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিলে মাদক মুক্ত হবেনা। সামাজিকভাবে যুব সমাজকে খেলার মাঠে নিতে হবে এবং তাদের সাংষ্কৃতি অঙ্গণে নিতে পারি সে বিষয়ে তারেক রহমানের সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি মোবাইল থেকে তাদের দুরে সরিয়ে নিতে পারি সে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংষ্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশ নেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »