• Home
  • দেশ
  • তেতুলিয়ায় নবাগত ইউএনও মোনাববর হোসেন
Image

তেতুলিয়ায় নবাগত ইউএনও মোনাববর হোসেন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আফরোজ শাহীন খসরু কে বদলী করা হয়েছে। তার কর্মস্থলে স্থলাভিষিক্ত হলেন রংপুরের তারাগন্জ উপজেলার নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেন। তিনি তারাগন্জ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ছিলেন। বুধবার (২৪ জুন) বিভাগীয় কমিশনার রংপুর কার্যালয়ের জারী করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়,, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইউএনও আফরোজ শাহীন খসরুকে তারাগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলী করা হয়েছে এবং রংপুরের তারাগঞ্জ উপজেলার ইউএনও মো. মোনাববর হোসেনকে তেঁতুলিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, বদলী হওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও ভোগ করবেন।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুস সাদাত রত্ন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে অবিলম্বে এটি কার্যকর করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »