• Home
  • দেশ
  • আদমদীঘিতে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার
Image

আদমদীঘিতে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে মহব্বত আকন্দ (৩২) নামের একাধিক মাদক মামলার আসামীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার বামনীগ্রাম গ্রাম থেকে ২শ ৫গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহব্বত আকন্দ ওই গ্রামের মৃত আনছার আলী আকন্দের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদক বিক্রি করার সময় আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘি উপজেলার বামনীগ্রাম গ্রামে অভিযান চালান। অভিযানে ২শ ৫গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মহব্বত আকন্দকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগের একাধিক মাদক মামলা রয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, মাদক কারবারি মহব্বত আকন্দের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »