• Home
  • দেশ
  • অবশেষে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ হওয়ায় সেই পিআইও বদলি
Image

অবশেষে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ হওয়ায় সেই পিআইও বদলি

পৃথক দুটি তদন্ত কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি: অবশেষে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে বদলী করা হয়েছে। ঘুষ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে বদলী করা হয়।

এদিকে মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জারী করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।ঘুষের ভিডিওতে অভিযুক্ত ওই কর্মকর্তার কর্মস্থল দেবীগঞ্জ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে বদলীপূর্বক সংযুক্ত করা হয়েছে এবং সেখানে ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

এদিকে ঘুষ নেওয়ার ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
এর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনাক্রমে এসংক্রান্ত ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে এবং গনমাধ্যমে সংবাদ প্রকাশ সংবাদ প্রকাশ পায়। তবে বদলির আদেশে এই অভিযোগের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। বিষয়টি সামাজিক মাধ্যম ও সহ গনমাধ্যমে প্রকাশিত হলে টপ অব দ্যা ডিস্ট্রিকে পরিনত হয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারীর প্রকাশ্য ঘূষ গ্রহনের বিষয়টি আলোচনা-সমালোচনায় পরিনত হয়।

এব্যাপারে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন খুব দ্রæত জমা দেওয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »