• Home
  • খেলা
  • বিশ্বকাপে স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে
Image

বিশ্বকাপে স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

বিশ্বকাপ খেলাটাই প্রজন্মের সবচেয়ে বড় স্বপ্ন ছিল কেপ ভার্দের।আর তারাই বিশ্বকাপে সব প্রত্যাশা ছাপিয়ে একের পর এক রুপকথা উপহার দিয়ে যাচ্ছে।স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার ছোট্ট দেশটি। ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে টানা দুই ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে নকআউটে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল করেছে তারা।

মায়ামি স্টেডিয়ামে সোমবার (২২ জুন) বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দে এক শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিয়েছে ফুটবল বিশ্বকে।ম্যাচের প্রথমার্ধেই জমে উঠেছিল লড়াই। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া ফ্রি-কিক উরুগুয়ের জাল কাঁপালে রূপকথার শুরু হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পায় তারা।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণাত্মক ধার বজায় রাখলেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ আর ফাটল ধরতে দেয়নি। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে হেলিও ভারেলার করা গোল স্তব্ধ করে দেন লা সেলেস্তেদের। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-২ সমতা ধরে রেখে মাঠ ছাড়ে দুদল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »