• Home
  • খেলা
  • বিশ্বকাপের নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, বিদায় হাইতি ও তুরস্কের
Image

বিশ্বকাপের নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, বিদায় হাইতি ও তুরস্কের

গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ শেষ হচ্ছে, আর দলগুলো একে একে জায়গা করে নিচ্ছে নকআউট পর্বে। তবে উল্টো চিত্রও দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপে। দুটি ম্যাচ শেষ হতেই বিদায় নিতেও শুরু করেছে দলগুলো। এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

শনিবার ভোরে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে এক ম্যাচ হাতে রেখেই ‘সি’ গ্রুপের বিদায়ের তালিকায় নিজেদের নাম তুলে দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে হাইতি খেলবে মরক্কোর বিপক্ষে। পরে ফিরতি ফ্লাইট ধরার তালিকায় নাম যোগ হয়েছে দুর্দান্ত ফুটবল খেলা তুরস্কেরও।

প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হার মানায় ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়া তুরস্কের এবার বিদায় নিশ্চিত হলো গ্রুপ পর্ব থেকেই। যদিও গ্রুপ ‘ডি’ তে এখনো একটি ম্যাচ বাকি তুর্কিদের। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তবে প্রথম দল হিসেবে শেষ ৩২ পর্বের টিকিট কেটেছে মেক্সিকো। তাদের পরে দ্বিতীয় দল হিসেবে নকআউটে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র।

বিদায়- হাইতি, তুরস্ক
নকআউটে- মেক্সিকো, যুক্তরাষ্ট্র

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »