• Home
  • খেলা
  • টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র
Image

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

দলের সেরা তারকা ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই দারুণ ছন্দে এগোচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ইনজুরিতে তারকা ফরোয়ার্ডকে না পেলেও অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মার্কিনিরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা সরাসরি রাউন্ড অব ৩২–এ জায়গা করে নিল।

ম্যাচের শুরুতেই ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। মাত্র ১১ মিনিটে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দ্রুত গতিতে আক্রমণে উঠে ফোলারিন বালোগুন সুযোগ তৈরি করেন, তার পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। ৪৩তম মিনিটে সেট-পিস থেকে তৈরি হওয়া আক্রমণে সার্জিনো ডেস্টের শট প্রতিহত হলেও বলটি মাথা ছুঁয়ে জালে পাঠান ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়, যা তার বিশ্বকাপের প্রথম গোল।

এই জয়ের মাধ্যমে মেক্সিকোর পর আরেক আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রও প্রথম দুই ম্যাচেই জয় তুলে নকআউট নিশ্চিত করল। টুর্নামেন্টে স্বাগতিকদের দাপট আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »