• Home
  • আন্তর্জাতিক
  • বিবিসিকে জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল’
Image

বিবিসিকে জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নির্ধারিত সময়ের আগেই স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।

আগামী শুক্রবার জেনেভায় দুই দেশের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সময়ের আগেই গত বুধবার (১৭ জুন) সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক মাধ্যমে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর থেকেই এটি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যে ডিজিটালভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফলে জেনেভায় নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আর থাকছে না।

এর আগে শেহবাজ শরিফ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে অনুষ্ঠান-সংক্রান্ত অংশ সরিয়ে ফেললে বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হয়। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হলেও শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

বৈঠকে মূলত চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রাথমিক আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »