• Home
  • দেশ
  • পঞ্চগড়ে যৌথ অভিযানে মাদক সম্রাট মিজান গ্রেফতার
Image

পঞ্চগড়ে যৌথ অভিযানে মাদক সম্রাট মিজান গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের পাশেই মাদক বিক্রির অভিযোগে পরিচালিত যৌথ অভিযানে একজনকে আটক করেছে টাস্কফোর্স। এ সময় নতুন ধরনের মাদক উইনসেরেক্স সিরাপ ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধাক্কামারাএলাকার মিজানুর রহমান (৩৮)কে গ্রেফতার করা হয়। একই মামলার অপর আসামী বাবুল হোসেন (৪০) পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামির বসতবাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে মিজানুর রহমানের শয়নকক্ষ থেকে ৪টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে বাবুল হোসেনের বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা ২৭ বোতল নতুন মাদক উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »