Image

“মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই”

পঞ্চগড় প্রাতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবী জানিয়েছেন।বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবী জানান।

সারজিস আলমের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার পাল্টা পাড়ায়।সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।”

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের ভূ-রাজনৈতিক ও নিরাপত্তাজনিত গুরুত্ব বিবেচনায় তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টের নিচে সাধারণ ব্যবহারকারীদের ইতিবাচক মন্তব্য ও করে অনেকের সমর্থন চোখে পড়ার মতো।
রায়হান নামে একজন লিখেছেন এটা যৌক্তিক কারন পঞ্চগড় এমন একটি শহর যার চারপাশেই আমাদের বন্ধু নামক শত্রæ ভারত এর অবস্থান যার কারনে একটা ক্যান্টমেন্ট খুবই জরুরী এখানে।

রবিউল ইসলাম পুলক নামে একজন মন্তব্য করেছেন, “গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই।”

মুনতাসির ই জান্নাত নামে আরেকজন এই দাবীর সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, “দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরী ইমতিয়াজ আহমদ ইমতি নামে ্কজন লিখেছেন দেশের স্বার্থে যৌক্তিক দাবী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »